রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: "পুলিশই জনতা জনতাই পুলিশ" এ-ই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় "পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে" অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ধর্মপাশা থানা প্রাঙ্গণে এক আলোচনা সভায় শুরু করা হয়, পরে এক বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী ফরিদ, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি বাবু মনিন্দ্র চন্দ্র তালুকদার।
" প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ ফখরুল ইসলাম চৌধুরী সহ-সভাপতি আওয়ামীলীগ ধর্মপাশা উপজেলা, গোলাম ফরিদ খোকা চেয়ারম্যান সেলবরষ ইউপি, জেলা সদস্য মোঃ চন্দন খাঁন, নূরুন নবী প্রেস ইমাম, এস আই কামাল, এসআই সোহেল আহমদ প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন, বলেন কমিউনিটি পুলিশিং অপরাধ দমনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। তিনি পুলিশের সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments