ডেস্ক রিপোর্ট :ব্যাংকের কর্মকর্তাদের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করে একটি শক্তিশালী ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ট্যালেন্ট হান্ট ক্যাম্পেইনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার ধানমন্ডি ক্রিকেট একাডেমির ইনডোর গ্রাউন্ডে। এদিন চ্যালেঞ্জিং আবহাওয়া সত্ত্বেও চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রংপুর, যশোর এবং অন্যান্য জেলাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ৪২ জন আগ্রহী সহকর্মী অংশ নেন ইভেন্টে।
ইভেন্টের ট্যালেন্ট স্কাউট হিসেবে ব্যাংকটি নিয়োগ দিয়েছেজাতীয় দলের সাবেক ক্রিকেটার আনোয়ার হোসেন মনিরকে যিনি মনির নামে সুপরিচিত।জনাব মনির পুঙ্খানুপুঙ্খভাবে খেলোয়াড়দের দক্ষতা এবং পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন, যা ব্র্যাক ব্যাংক ক্রিকেট টিম গঠনে উপযুক্ত খেলোয়াড় বাছাই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই আয়োজনের তাৎপর্য তুলে ধরেব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকেআমরা আমাদের সহকর্মীদের পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। এই ট্যালেন্ট হান্টের আয়োজন আমাদের সহকর্মীদেরকর্মউদ্দীপনাএবং সম্ভাবনা বিকাশে আমাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ। কর্পোরেট ক্রিকেট অঙ্গনে আমাদের ক্রিকেট দলের সাফল্য প্রত্যাশা করছি।”
খেলাধুলার প্রচার ও প্রসারের মাধ্যমে ব্যাংকটি সহকর্মীদের মাঝে টিম স্পিরিট বৃদ্ধিতে সচেষ্ট আছে। ক্রিকেট দল গঠন এই প্রচেষ্টার অন্যতম দিক। এই ট্যালেন্ট হান্টের মধ্য দিয়ে নতুন প্রতিভা খুঁজে বের করেছেব্র্যাক ব্যাংক। এই ক্রিকেট দল নিয়ে কর্পোরেট ক্রিকেট অঙ্গনে ব্যাংকটি সাফল্যের চিহ্ন রাখতে বদ্ধপরিকর।
ব্যাংকিং এবং খেলাধুলার মতো অফিসের নিয়মিত পেশাদার দায়িত্ব বহির্ভূত কার্যক্রমের সমন্বয়ে ব্যাংকটি কর্মক্ষেত্রে এমন একটি সংস্কৃতি তৈরি করতে চায়, যা ব্যাংকের মূল্যবোধের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। এমন উদ্যোগ কর্মক্ষেত্রে বন্ধুত্ব, টিমওয়ার্ক এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স সৃষ্টিতে ভূমিকা রাখে, যা কর্মীদের মাঝে সফলতা অর্জনের স্পৃহা জাগিয়ে তোলে।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments