জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত গ্রেফতার

প্রকাশ : 10 Jul 2025
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারাকাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ( ১০ জুলাই ) রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম। 

তিনি বলেন, দুদকের একটি মামলায় ডিবির একটি দল ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। 


গত ২০ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের অ্যাননট্রক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। 

আওয়ামীলীগ ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর অর্থনীতিবিদ আবুল বারাকাতকে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়। ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংকে এই পদে দায়িত্ব পালন করেন। 

সম্পর্কিত খবর

;