নজরুল ইসলাম: সাতক্ষীরার তালায় এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ জারী করেন। এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫(৩) ধারা মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানা গেছে।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সম্প্রতি তালা উপজেলার বালিয়াদহ গ্রামের এক কিশোরীল বিয়ে হয় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর গ্রামে। খবর পেয়ে মঙ্গলবার তালা উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে ঐ কিশোরীসহ তার অভিভাবককে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনা হয়। এ সময় তিনি কোন বিয়ের কাগজপত্রও দেখাতে পারেননি। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী প্রশান্ত কুমার বিশ্বাস উক্ত নিষেধাজ্ঞা জারি করেন। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৫(৩) ধারা মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানা গেছে। এদিকে কিশোরীর অভিভাবকরা এ সময় মুচলেকা প্রদান করেন।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অত্র উপজেলায় বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও কাজিকে আইনের আওতায় আনা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments