সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মনির মিয়া (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকাল ১০ টার দিকে বকশীগঞ্জ-রৌমারী মহাসড়কের ড্রাম ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনির মিয়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালারচর গ্রামের তছের উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাদ দিয়ে বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ওবাইদুল হক জানান, সকাল সড়ে ৯ টার দিকে মনির মিয়া ও তার সঙ্গীরা বকশীগঞ্জ থেকে সিএনজিতে উঠে রৌমারীর দিকে রওনা হন। সিএনজিটি ড্রাম ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে নাবিল পরিবহন নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী মনির মিয়া (৩০) ও তার সঙ্গী মাহবুব আলী (২৬) মারাত্মক আহত হয়।
স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনির মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত মাহবুবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে নাবিল পরিবহনটি দ্রুত ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। মনির মিয়া ও তার সঙ্গীরা ঢাকা থেকে নিজ এলাকায় ফিরছিলেন বলে জানিয়েছেন তার আরেক সঙ্গী মোস্তফা মিয়া।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. ওবাইদুল হক জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments