সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর: রাজশাহীর তানোরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) শেষ বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ।
এতে উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বানাবাস হাঁসদাক, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, মৎস্য অফিসার বাবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লা, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২৫ মার্চ কালোরাতে ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পক অর্পণ এবং নীরবতা পালন করা হয়। শেষে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল ছাড়াও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments