চট্টগ্রাম অফিস: ড্রোন নির্ভরতা কমিয়ে জনসম্পৃক্ত কর্মসূচী গ্রহণ করার মধ্যে দিয়েই ডেংগুর প্রার্দুভাব কমিয়ে আনা সম্ভব । এছাড়াও শুধু জরিমানা নির্ভরতা নয়। পরিস্কার পরিচ্ছন্নতা সহ স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করার মধ্য দিয়ে মানুষকে সচেতন না করতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে। এলাকা ভিত্তিক সামাজিক - সাংস্কৃতিক সংগঠন বা ক্লাব গুলো এক সময় জনসম্পৃক্ত কাজ করলেও বর্তমানে তা প্রায় নেই বললেই চলে। তরূনদের এ সকল কর্মকান্ডে অতীতের মতো ঝাঁপিয়ে পড়তে হবে। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সচেতনতা মূলক কর্মসূচী গ্রহণ করতে হবে। আজ ১ লা সেপ্টেম্বর নগরীর ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে যুব ব্রিগেড চট্টগ্রাম এর উদ্যোগে অনুষ্ঠিত ডেংগু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচার অভিযান কার্যক্রমে উপরোল্লিখিত বক্তব্য প্রদান করেন।
এ সময় বক্তারা আরো বলেন, যুব ব্রিগেড সামাজিক দায় বদ্ধতা থেকে যে কার্যক্রম শুরু করেছে, তা অব্যাহত থাকবে। একই সাথে যুব ব্রিগেড এর সকল সদস্যকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাবল মুরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম মোস্তফা কামাল টিপু, ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহমুদ ইদ্রিস, শ্রমিক লীগ সভাপতি মো: পারভেজ, স্থানীয় যুব নেতা নোটন বড়ুয়া, মাহমুদ তাজুল। যুব ব্রিগেড চট্টগ্রাম এর প্রধান সমন্বয়ক ডা: মোহাম্মদ মহসিন , সদস্য সচিব খোকন মিয়া, কর্মসূচী সমন্বয়ক সঞ্জয় বড়ুয়া, সদস্য ফেরদৌস আল মাহমুদ, মো: ফারুক প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments