স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের (রূপনগর–পল্লবী) ধানের শীষের অভিভাবক আমিনুল হক এলাকাবাসীর মধ্যে পত্রিকা পড়ার সংস্কৃতি গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি স্থানীয় বিভিন্ন মোড়ে স্থাপন করেছেন ‘পত্রিকা সাইনবোর্ড’, যেখানে প্রতিদিন এলাকার মানুষ বিনামূল্যে দৈনিক পত্রিকা পড়তে পারবেন। সকালে পত্রিকা ঝুলিয়ে দেওয়া হয়, আর সারাদিন এলাকার পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সেখানে দাঁড়িয়ে খবর পড়েন ও আলোচনা করেন।
এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। তারা বলেন, বর্তমান সময়ে মানুষ মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে; সেখানে এমন উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আমিনুল হক বলেন, “আমি চাই মানুষ আবার পড়ার অভ্যাসে ফিরে আসুক। একটি সচেতন ও জ্ঞানের সমাজ গড়ে উঠুক - সেটাই আমার লক্ষ্য।”
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এটি নাগরিক শিক্ষার বিকাশ ও তথ্যপ্রাপ্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments