ডেস্ক রিপোর্ট: বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি আবু হাসান টিপু আজ এক বিবৃতিতে বলেছেন ‘বেশীরভাগ শ্রমিকই তাদের কর্মস্থল বা প্রতিষ্ঠানের আশপাশে বসবাস করেন তাই পরিবহনের ব্যবস্থা করাটা সেই তুলনায় অত্যাবশ্যক নয়’ এই কুযুক্তির আড়ালে গার্মেন্টস মালিকরা তাদের দায় এড়ানোর অপচেষ্টা করছেন।
তিনি বলেছেন চলমান লকডাউনে গার্মেন্টস মালিকদের শ্রমিক পরিবহণে নিজস্ব ব্যবস্থা রাখার কথা থাকলেও ব্যাতিক্রম ছাড়া প্রায় শতভাগ মালিকই সেই কথা রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে নারায়ণগঞ্জ, ঢাকা, আশুলিয়া, গাজিপুরসহ সারাদেশেই পরিবহন সংকটে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার গার্মেন্টস শ্রমিককে। চাকরি বাঁচাতে পায়ে হেটে মাইলের পর মাইল পাড়ি দিয়ে কর্মস্থলে যেতে হয়েছে তাদের, কেউ কেউ আট-দশ গুণ ভাড়া দিয়েছেন রিকশায়। ফলে অনিবার্যভাবেই গার্মেন্টস শ্রমিকসহ দেশবাসীর বাড়ছে করোনা সংক্রামন ও মৃত্যুর ঝুকি। এমনকি দেশে করোনার সংক্রামণের প্রথম থেকেই গার্মেন্টসসমূহ খোলা থাকায় এযাবৎকালে সরকার ঘোষিত সাধারণ ছুটি-লকডাউন-কঠোর লকডাউন করোনা নিয়ন্ত্রনে বারবারই ব্যর্থ হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments