পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পুনরায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার বিকেলে ডাবলু সরকারকে আদালতে নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম,ইটের টুকরা ও কাদা নিক্ষেপ করেন।
এদিন বিকেল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করে।
এসময় মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারক মো. মাসুদুজ্জামান আবেদনের শুনানি শেষে তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মশিউর রহমান তাঁর সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,গত ৫ আগস্ট রাজশাহীতে ছাত্র-জনতার মিছিলে গুলিতে নিহত শিবির নেতা আলী রায়হান হত্যা মামলায় ডাবলু সরকারকে বৃহস্পতিবার দ্বিতীয়দফায় রিমান্ডে নেওয়া হয়েছে।
এ দিন বিকাল পৌনে ৫টার দিকে ডিবি পুলিশ ডাবলু সরকারকে আদালতে এ হাজির করা হয়। রিমান্ড আবেদনের শুনানি শেষে বিকাল ৫টার দিকে তাকে আদালত থেকে বের করা হয়। আদালতে তোলার সময় বিক্ষুব্ধ জনতাকে ডাবলু সরকারকে লক্ষ্য করে ডিম,ইটের টুকরা ও কাঁদা ছুঁড়ে মারতে দেখা যায়।গত ৪ অক্টোবর নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করা হয়।
পরদিন তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। সেদিন আদালত তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করে আবারও রিমান্ডে নেওয়া হলো।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments