ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্টের অনিয়ম-দূর্নীতির সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোঃ ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কসবা প্রেসক্লাবের উদ্যোগে কসবা পৌর শহরের স্বাধীনতা চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কসবা ও আখাউড়া প্রেসক্লাবের সংবাদকর্মীগনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ ইমিগ্রেশন ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার ও আখাউড়া থানার ওসি মোঃ ছমিউদ্দিনের প্রত্যাহার দাবী করা হয়।
কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. শাহাদাৎ হোসেন লিটন, যুগান্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল আহমেদ, কসবা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. রুবেল আহমেদ, মাই টিভির কসবা প্রতিনিধি মো. আলমগীর হোসেন, এনটিভির কসবা-আখাউড়া অনলাইন প্রতিনিধি সাইদুল ইসলাম, কসবা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি (সিটিএল) আশফাতুল হোসেন ভুইয়া এলমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা শহিদুল খাঁ এবং রাজু আহমেদ প্রমুখ। মানববন্ধনে সঞ্চালনা করেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments