ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগ ভোট চুরির প্রজেক্ট শক্তিশালী করতে এই সার্চ কমিটি গঠন করেছে। এই সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। এমন সার্চ কমিটি জনগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না। বিএনপির নির্বাচন কমিশন নিয়ে আগ্রহ নেই। সার্চ কমিটি নিয়ে আগ্রহ নেই। আমরা মনে করি, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক আর যাই হোক, যে নির্বাচন কমিশনের অধীনেই হোক, এই সরকার থাকলে আমরা কোনো নির্বাচনে যাব না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু শনিবার (৫ ফেব্রুয়ারি) এই প্রসঙ্গে সাংবাদিকদের কাছে মতামত তুলে ধরেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ঘোষণা আওয়ামী লীগ সরকারের ভোট চুরির প্রকল্পের অংশ। অতীতেও তারা এভাবে নিজেদের পছন্দের লোক দিয়ে সার্চ কমিটি করে ভোট চুরি করেছে। এটা তারই ধারাবাহিকতা। নতুন নির্দলীয় নিরপেক্ষ সরকার আসবে, সেই সরকারের অধীনে সার্চ কমিটি গঠিত হলে বিএনপি নির্বাচনে যাবে। এই আওয়ামী লীগ সরকার বা এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। তিনি বলেন, এই সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নেই। এমন সার্চ কমিটি জনগণ ও গণতন্ত্রের কল্যাণে আসবে না।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে আগ্রহী না। কারণ এমন একটি সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং এমন একটি প্রশাসন থাকবে, যে সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। যেটা ৯১, ৯৬ এবং ২০০৮ সালে হয়েছে। সেরকম একটা কমিশন দরকার। আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সার্চ কমিটি হোক কিংবা নির্বাচন কমিশনই হোক, এ সরকার থাকলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। নির্বাচন তো পরিচালনা করবে সরকার। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি, আর ম্যাডাম খালেদা জিয়া অসুস্হ হওয়ার আগে যখন বাইরে ছিলেন, উনি বলেছেন যে, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বলেন, সার্চ কমিটি হলো মানুষকে বিভ্রান্ত করা। আওয়ামী লীগের বাইরে সব রাজনৈতিক দল নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রত্যাশা করে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments