দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মরহুম আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই বাড়ি থেকে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি।
উদ্ধার হওয়া মর্টার শেলটি গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দৌলতখালী গ্রামের একটি নির্জন মাঠে সেনাবাহিনীর তত্বাবধানে ডিসপোজ বা ধ্বংস করা হয়। ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে যশোর সেনাক্যাম্প থেকে আসা ১৭ সদস্যের ডিসপোজাল টিম মর্টার শেলটি ডিসপোজ করে। এসময় দৌলতপুর সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মনসুর উপস্থিত ছিলেন।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সময় মর্টার শেলটি ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। পরে সেনাবাহিনীর ডিসপোজাল টিম গতকাল বিকেলে দৌলতখালী মাঠে নিয়ে তা ডিসপোজ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments