কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেকে মিললো ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ। উপজেলার ডালবুঞ্জ এলাকায় একটি এগ্রো ফার্মের লেকে এ মাছটি ধরা পরে। সোমবার সকালে ওই লেকে মাছ ধরার জন্য জাল টন দেয়। এসময় অন্য মাছের সঙ্গে জীবিত ইলিশটি উঠে আসে। এমন খবর শুনে মাছটি একনজর দেখতে গ্রামের উৎসুক লোকজন ফার্মে ভীড় করেন। তাদের ধারনা লেকে পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট শাখা নদী থেকে এ ইলিশটি প্রবেশ করতে পারে।
এগ্রো ফার্মের পরিচালক মো.আরিফ বিল্লাহ বলেন, সোমবার সকালে ফার্মের লেকের মাছ ধরার জন্য বেশ কয়েক শ্রমিক জাল টানে। অন্য মাছের সঙ্গে এই ইলিশ মাছটি উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়। তবে মাছটিকে তারা খাওয়ার জন্য রেখেছেন বলে তিনি জানান।
ওই ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, লেকের পাশেই একটি ছোট নদী রয়েছে। সেখান থেকে হয়তো ইলিশটি লেকে প্রবেশ করতে পারে বলে তিনি ধারণা করেছেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন,নদীর তীরবর্তী হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি লেকে আসতে পারে। তবে পুকুর বা নদীর পানিতে ইলিশের স্বাদ ও গন্ধ সমুদ্রের মতো ঠিক থাকে না বলে তিনি সাংবাদিকদের জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments