ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দফা বাস্তবায়নের দাবি নিয়ে গতকাল শুক্রবার সকালে জেলা ছাত্রমৈত্রীর উদ্যোগে মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিছিল, আলোচনাসভা ও প্রতিবাদী আবৃত্তি পরিবেশিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে আলোচনাসভা ও প্রতিবাদী আবৃত্তি পরিবেশিত হয় ও ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের তৈরী করা দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদের পরিচালানায় অনুষ্ঠিত আলোচনা সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ খাঁন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, একাত্তরের ঘাতক দালাল র্নিমুল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার বর্দ্ধন, জাতীয় শ্রমিক ফেডারেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সদস্য মুহুয়ী শারদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিবাদী আবৃত্তি পরিবেশন ও দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments