আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ সীমান্তবর্তী ঝিনাইগাতীতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের আয়োজন করা হয়। দুইদিন ব্যাপি এ পুষ্টি সপ্তাহ উপলক্ষে শনিবার (৩১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাজীব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ও স্বাস্থ্য কর্মী ছাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুরুজজামান আকন্দ , উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ,যুগ্ম আহবায়ক ,আব্দুল মান্নান, সাংবাদিক এস কে ছাত্তার,উপজেলা সমাজ সেবা অফিসার সানজা হোসাইন সানী,স্বাস্থ্য কর্মী রফিকুল ইসলাম রবি,
সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব প্রমুখ। ডাঃ রাজিব সাহা বলেন
মানুষকে সুস্থ থাকতে হলে সকল বয়সের মানুষকেই পুষ্টিকর খাবার খেতে হবে।অতিরিক্ত ভাজা তৈলাক্ত খাবার ও ফাস্ট ফুড বর্জন করতে হবে, শিশুকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার থেকে বিরত রাখুন।শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণে আমিষ জাতীয় খাবার দিন। পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। প্রতিদিন একবেলা একটি করে ডিম দুধ ও আমিষ জাতীয় খাবার খাওয়ান রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বারান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments