নাটোর প্রতিনিধি: নাটোরের সদ্য সাবেক জেলা প্রশাসক (ডিসি) আবু নাসের ভুঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি তদন্ত রায়হান, সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ৩৩জনের নামে ও অজ্ঞাত আরো একশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) বিকেলে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করেন গত ১৮জুলাই শহরের মাদরাসা মোড়ে পুলিশের হাতে নির্যাতিত বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ফরহাদ হোসেনের মা ফাতেমা বেগম।
এ ছাড়াও মামলায় নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও নাটোর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী জলি, জেলা যুবলীগ সভাপতি এহিয়া চৌধুরী, ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমরান সোনারকে আসামী করা হয়েছে।
মামলায় বাদী বলেন, ঘটনার দিন দুপুরে অন্য ছাত্রদের সাথে তার ছেলে মিছিলে গেলে আসামীরা হামলা চালায়। পরে তার ছেলে পাশের ওয়ালটন শো রুমের দোতালায় গিয়ে আশ্রয় নেয়। আসামীরা সেখান থেকে ধরে এনে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার সময় তার ছেলে চিৎকার করে ছুটাছুটি করার চেষ্টা করায় গুলি এসে তার ডান হাতে লাগে। একই দিন বিকেলে সাবেক এমপি শিমুল ও চেয়ারম্যান রমজানের নিদের্শে অন্য আসামীরা তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে বলে বাদী অভিযোগ করেন।
এবিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম বলেন, এ প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টা খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments