রওশন এরশাদের ডাকা সম্মেলন স্থগিত

প্রকাশ : 30 Oct 2022
No Image

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের ডাকে আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠেয় দলের ১০ম জাতীয় সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ রবিবার রাতে ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি আহুত আগামী ২৬ নভেম্বর পার্টির ১০ম জাতীয় সম্মেলন স্থগিত করা হলো। রবিবার সন্ধ্যায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্ততির কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যা গণমাধ্যমে প্রকাশে অনুমোদন দেন ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।
আমাদের সময়.কম

সম্পর্কিত খবর

;