রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের সাতলায় বজ্রপাতে নান্টু বালী (৩০) নামের এক যুবক নিহত ও সুমন বালী (২৫) আহত হয়েছে। ৬ জুন রোববার বিকালে মুষলধরে বৃষ্টি ও ঝড় হওয়ার সময় বজ্রপাতে উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের ইউনুস বালীর ছেলে নান্টু বালী( ৩০) মারা যায়। এসময় একই বাড়ীর সুমন বালী (২৬) গুরুত্বর আহত হয়েছে। বাড়ীর লোকজন তাদেরকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নান্টু বালীকে মৃত বলে ঘোষনা করেন এবং সুমন বালীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠায়। সাতলার ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার লিটন জানান, বৃষ্টির সময় নান্টু ও সুমন নিজ ঘরের সামনে বসে ফোন চালাছিলো। এসময় বজ্রপাতে নান্টু নিহত হয় আর সুমন গুরুত্বর আহত হয়েছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শওকত আলী জানান, বজ্রপাতে নান্টু বালী মারা গেছেন এবং আহত সুমন বালীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments