সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ইন্টার স্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে মেলান্দহ উপজেলার মালঞ্চতে রাস্তা অবরোধ।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে দুপর একটা পর্যন্ত জামালপুর টু মেলান্দহ রোড অবরোধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
গত ৪ই সেপ্টেম্বরে মেলান্দহ উমর উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও সাধুপুর হুমায়ন কবির টেকনিক্যাল ইনিস্টিউটের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার একপর্যয়ে গোল দেয়াকে কেন্দ্র করে দুই স্কুলের খেলোয়ারদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতন্ডার মধ্যেই উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে মারামারি শুরু হলে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের রমজান নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়কে কেন্দ্র করে মঙ্গবার সকাল ১০টায় মালঞ্চ আব্দুল গফুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জামালপুর-মেলান্দহ সড়ক অবোরধ করে। এসময় কোন গাড়ী মেলান্দহ থেকে জামালপুর এবং জামালপুর থেকে মেলান্দহ প্রবেশ করতে পারেনি। এসময় সাধারন যাত্রীরা যাতায়াতে হয়রানির শিকার হয়। শিক্ষার্থীরা দুপুর ১ টা পর্যন্ত এভাবে রাস্তা অবরোধ করে রাখে।
অবরোধের বিষয়ে শিক্ষার্থীরা বলেন,আামদের একজন সহপাঠীকে সাধুপুর হুমায়ন কবির টেকনিক্যাল ইনিস্টিউটের খেলোয়ারা পিটিয়ে আহত করেছে। সে এখন হাসপাতালে ভর্তি আছে। এর বিচারের দাবীতে আজ আমরা রাস্তা অবরোধ করেছি।
যাত্রীসাধারন বলেন, এগুলি একদম অনাকাংখিত ঘটনা। এই অবরোধে আমাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচন্ড গরমে আমাদের পায়ে হেঁটে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments