পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী মহানগরীর তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত ছয়লেন সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শনিবার বিনোদপুর বাজার এলাকায় সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চার দশমিক ১০ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ৯৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। সড়কের মাঝে থাকবে দুই মিটারের ডিভাইডার। ডিভাইডারের দুই পাশে ১০ দশমিক পাঁচ মিটারের সড়ক থাকবে। সড়কের উভয়পাশে তিন মিটার অযান্ত্রিক যানবাহন চলাচলের লেন ও উভয় পাশে তিন মিটার ফুটপাত ও ড্রেন নির্মাণ করা হয়েছে। সড়কটির সৌন্দর্যবর্ধনে ডিভাইডার ও সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হবে। সড়কটি দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হবে।’
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments