উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দূর্নীতি বিরোধী মতবিনিময় সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকাল ১০টায় নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলী আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক মহসিন মিঞা লিটন, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হোসেন, শিক্ষিকা নাজমুন নাহার, বিউটি খানম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে প্রথম স্থান অধিকার করে নারায়নপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউশন, দ্বিতীয় সরকারি ডবিøউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন, রচনা প্রতিযোগিতায় শেরে বাংলা বালিকা বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments