কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ মো.শাহআলম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের তারিকাটা বাজার থেকে তাকে আটক করা হয়। সে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোরালীয়া ইউনিয়নের মনোসাতলী গ্রামের আবদুর সত্তারের ছেলে ও পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.গোলাম মাওলা জানান, রাত আড়াইটার সময় কলাপাড়া সিমান্ত পার হয়ে পার্শ্ববর্তী তালতলী উপজেলায় যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ওসি জসিম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments