মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের শিফট-১-এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা।
প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় সকাল ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সবশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটে ১৯ হাজার ৩৫৮ জন এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৭ হাজার ৬৮৪ জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এদিকে পরীক্ষা কক্ষে না গেলেও কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরে ভর্তি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপাচার্য বলেন,ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এখনও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সন্দেহভাজনদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে, তাই তারা এবার প্রশ্ন ফাঁসের গুজব ছড়াতে পারেনি। গুজব ঠেকাতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সদা তৎপর আছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।এ ইউনিটের প্রথম শিফটে ১৬ হাজার ৮১০ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৬ হাজার ৮০৯ জন করে পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৭ জুলাই) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ ভর্তিযুদ্ধ। বি,ইউনিটের প্রথম শিফটে ১৭ হাজার ৭১১, দ্বিতীয় শিফটে ১২ হাজার ৪৩৭ এবং তৃতীয় শিফটে ৮ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments