ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নবীনগরে বাকবিতন্ডার জেরে সুহিনূর ওরফে সফিক (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সফিক ওই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। এই ঘটনা অভিযুক্ত আব্দুর রহমান ও ফয়জুর রহমান নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি একই ইউপির গ্রামে অলেক শাহ মাজারে ওরস অনুষ্ঠিত হয়েছে। সে সময় একই গ্রামের রুবেলের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমানের বাকবিতন্ডা হয়। এরই জেরে মঙ্গলবার রাতে আব্দুর রহমানের বাড়িতে লোকজন নিয়ে যায় রুবেলের ভাই সফিক। সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সফিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আব্দুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান। পাশাপাশি তারা দুই ভাইও আহত হয়। আহত সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সফিককে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments