মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে তালাব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ করে কাশিপুর বেদে পল্লীর সদস্যরা। রোববার ১১টার দিকে নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তানসহ প্রায় অর্ধশতাধিক বেদে নারী পুরুষ ও শিশু কালীগঞ্জ থানায় গিয়ে আসামিদের আটকের দাবি জানান। এসময় ওসি মো. শহিদুল ইসলাম নিহত তালাব হোসেনর স্ত্রী সন্তানদের নিয়ে কুটুক্তি করেন। ওসির কুটুক্তিতে ক্ষুদ্ধ বেদে সদস্যরা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘন্টা সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের উভয় পাশে যাত্রীবাহি বাস, ট্রাকের লম্বা লাইন পড়ে যায়। প্রচন্ড গরমে যাত্রীরা চরম
দূর্ভোগে পড়ে। তবে অবরোধস্থলে থানা পুলিশ বা প্রশাসনের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি।
এর আগে বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালাব হোসেন হত্যার শিকার হয়। তার পেটে লোহার রড ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে রুবেল হোসেন নামে একজনকে আসামি করে মামলা করেন। মামলার আগেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।
সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া ফিরোজ হোসেন ও সাইদুর রহমান জানান, বৃৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী জামেদা বেগম ছয় বছরের সন্তান রুমানা, চার বছরের সোহানা ও দুই বছরের রেহানাকে নিয়ে থানায় যান। এসময় তাদের সাথে বেদে পল্লীর আরো অর্ধশতাধিক সদস্য ছিল। থানায় গিয়ে তারা দাবি করেন, হত্যার সাথে আরো অনেকে জড়িত আছে, যাদের নাম মামলায় নেই। বাদীকে ভুল বুঝিয়ে একজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করে আটকের দাবি করেন। এসময় ওসি শহিদুল ইসলাম বলেন, ওই তিন সন্তান ও স্ত্রীকে ন মে কুটুক্তি করেন। মামলায় আর কারো নাম নতুন করে দেওয়া যাবে না। যে
কারনে আমরা ওসির বদলী ও বাকি আসামিদের আটকের দাবিতে সড়ক অবরোধ করছি।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। এখন তারা মামলায় নতুন করে আরো আসামি করার দাবি নিয়ে থানায় এসে বিশৃংখলা শুরু করে। এসময় তাদের থানা চত্তরে বিশৃংখলা না করার জন্য বললে উত্তেজিত হয়ে বেরিয় গিয়ে পাশে
মহাসড়ক অবরোধ করে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments