রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার বাইশারীতে ভেকু দিয়ে অবৈধভাবে সন্ধ্যা নদীর তীরবর্তী বসত বাড়ির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্টে মেসার্স শিরিণ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২০ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মাসুদ রানা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বী বলেন, উপজেলার বাইশারী গ্রামের মিন্টু মৃধা তার মালিকানাধীন মেসার্স শিরিণ ব্রিকসে ইট তৈরী করার জন্য ভেকু দিয়ে অবৈধভাবে ভাটা লাগোয়া সন্ধ্যা নদীর তীরের মাটি কাটার ফলে সেখানের বেশকিছু ফসলি জমিসহ বসতবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার পথে রয়েছে। এ অভিযোগে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। এদিকে বানারীপাড়ার অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments