গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই: তারেক রহমান

প্রকাশ : 08 Nov 2024
গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই। অন্তর্বতী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে। 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যারিপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সমাবেশে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তৃতা করেন। পরে র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

তারেক রহমান আরও বলেন, আজকের মিছিল সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং দেশ গড়ার মিছিল। বিএনপির লক্ষ্য জনঘণের বোট নিশ্চিত করা। গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই। অন্তর্বতী সরকারের ব্যর্থ করার চেষ্টা চলছে। অন্তর্বতী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।

সমাবেশে মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি। বাংলাদেশের গণতন্ত্র বারবার রক্ষা করছে বিএনপি।


সম্পর্কিত খবর

;