সাবেক ছাত্রদল নেতা রাশেদ আহমেদসহ চারজনকে কোর্ট হাজতে প্রেরণ

প্রকাশ : 06 Dec 2023
সাবেক ছাত্রদল নেতা রাশেদ আহমেদসহ চারজনকে কোর্ট হাজতে প্রেরণ

স্টাফ রিপোটার: অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে জুরাইন-দয়াগঞ্জ নতুন রাস্তা থেকে বুধবার সকালে ডিবি পুলিশের হাতে আটক হওয়া ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমেদসহ চারজনকে আজ সন্ধ্যায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

কোর্ট হাজতে প্রেরণ হওয়া অন্যরা হলেন কদমতলী থানার ৫৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান সারোয়ার, কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো রাকিবুল, শ্যামপুর থানা বিএনপির সদস্য জাকির হোসেন।

অবরোধের সমর্থনে মিছিল বের করলে আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোহনসহ ১১ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

সম্পর্কিত খবর

;