পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীতে কর্মরত এখন টেলিভিশনের ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাসুমার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়নপুর গ্রামে। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে একমাত্র মেয়ে ছিলেন তিনি। ছোটবেলা কেটেছে গুরুদাসপুরেই।
গত ১৪ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে কুমিল্লায় আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান, আর মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন।
গুরুতর অবস্থায় প্রথমে কুমিল্লা সদর হাসপাতাল,পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাবর রোডের মারকাজুল ইসলাম মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ গ্রামের বাড়ি গুরুদাসপুরে নেওয়া হয়, সেখানে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments