ডেস্ক রিপোর্ট: অ্যাকচুয়ারীতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেটলাইফ বাংলাদেশ তার ফ্ল্যাগশিপ "প্রফেশনাল অ্যাকচুয়ারিয়াল স্টাডি স্কলারশিপ" প্রোগ্রামের মাধ্যমে বৃত্তি প্রদান করছে। স্কলারশিপটি পেতে ৩০ নভেম্বর ২০২২ তারিখে বা তার আগে শিক্ষার্থীরা তাদের আপডেট করা সিভি জমা দিতে হবে https://metlifebd.online/518538 এই লিংকের মাধ্যমে।
বীমা কোম্পানির বিভিন্ন আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং বীমা খাতের সমৃদ্ধি ও বর্ধিতকরণ সহজতর করতে অ্যাকচুয়ারিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশ্বব্যাপী অ্যাকচুয়ারি পেশার জন্য আকর্ষণীয় ক্যারিয়ারের সুযোগ রয়েছে।
যারা অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের জন্য এটিই একমাত্র বেসরকারী-খাতের স্কলারশিপ প্রোগ্রাম। অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স, পরিসংখ্যান, অর্থনীতি, এবং ফিনান্সিয়াল এ্যনালিসিসে আগ্রহ এবং গণিত উৎসাহীদের জন্য বৃত্তিটি বিশেষভাবে উপযোগী।
স্কলারশিপটি বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং প্রাপকদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের মাধ্যমে নির্বাচন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীদের জন্য, মেটলাইফ বাংলাদেশ অ্যাকচুয়ারি স্টাডি এবং সার্টিফিকেশনের সম্পূর্ণ খরচ বহন করবে যার মধ্যে রয়েছে পরীক্ষার রেজিস্ট্রেশন ফি, বার্ষিক সদস্য ফি, অধ্যয়নের উপকরণ, ক্যালকুলেটর, পরীক্ষা সফলভাবে সমাপ্ত করার জন্য আর্থিক পুরস্কার এবং সার্টিফাইড অ্যাকচুয়ারির মেন্টরশিপ।
স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে মন্তব্য করে, মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “বছরের পর বছর ধরে, শিক্ষার্থীদের মধ্যে অ্যাকচুয়ারিয়াল স্টাডি নিয়ে আগ্রহ বাড়ছে কিন্তু তারা সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হয়ে পরে। এই স্কলারশিপ সেসব শিক্ষার্থীদের সুযোগ করে দিবে মেটলাইফের প্রতিভাবান অ্যাকচুয়ারিদের মেন্টরশিপ এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করতে।’’
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments