স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্তর এলাকায় থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাব্বির (১৯) ও ২। মোঃ অন্তু (২৭)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা য়ায়, মামলাটি তদন্তকালে মিরপুর থানার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। গত ২১ আগস্ট ২০২৫ রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির(১৯) কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অদ্য ২৭ আগস্ট ২০২৫ মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মোঃ অন্তু (২৭) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাব্বির ও অন্তু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments