রাজশাহী থেকে মো.পাভেল ইসলাম: রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য (আরএনবি) কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধানে নানা অনিয়মের অভিযোগ উঠেছে এসেছে।
অভিযোগ রয়েছে(আরএনবি)নিরাপত্তা কর্মী সিপাহী মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে কোনো ডিউটি না করে হাতিয়ে নিচ্ছে সরকারের হাজার হাজার টাকা। চাকরির পর থেকে তাকে কখনো ডিউটি পোশাক পরা অবস্থায় দেখনি কেউ এমনও শত শত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিউটি লিখার কাজও করানো হয় তাকে দিয়ে।
অনুসন্ধানে আরও জানা গেছে তিনি দূর্নীতি করে হাতিয়ে নেন টাকা। সে নিজের মতো ডিউটি দেই আর ভগমান ছুটির নামে প্রতিটা স্টাফের কাছ থেকে ঘুষ নেয় ১৫০ টাকা করে।
অভিযোগের সত্যতা অস্বীকার করে মুস্তাফিজুর রহমান
বলেন, আমার বিরুদ্ধে কেউ শত্রুতাবশত: এসব মিথ্যা কথা রটাচ্ছে। এসব কথার কোনো সত্যতা নেই।
উল্লেখ্য এছাড়া হাবিলদার সাইদুর রহমান ৮ বছর ধরে গার্ড এ ডিউটি করছেন । নায়েক আতিক চাকুরির পর থেকে গেট ডিউটি করে। আর প্রমশোন পাওয়ার পরেও এখনো পারমানেন্ট ডিউটি করছেন গেটে।এখনো দীর্ঘ সময় ধরে গেটে পারমানেন্ট ডিউটি করছেন নায়েক আবুল কালাম আজাদ,সেনটি দূরুল, এনায়েত,শাহিন, রাজ্জাক, মিজান, নাসিম ও আহাদ।
এছাড়াও অভিযোগ রয়েছে মোঃ আবু হোসেনর বিরুদ্ধে। যেখানে টিয়ে করতোন অফিস অর্ডার শতকরা ১০ টাকা করে নেওয়ার নিয়ম থাকা সত্বেও অফিসের নিয়ম অমান্য করে নিজের ক্ষমতা বল দেখিয়ে ১০০ টাকায় ২৫ টাকা নিচ্ছেন।
অনুসন্ধানে আরো জানা গেছে,গার্ড ডিউটি যারা করে আসছে তাদের প্রতি জনের কাছ থেকে প্রতিমাসে নেওয়া হয় ৫০০ টাকা বা তারও বেশি। গেটে টিকিট চেকিং ডিউটি নিতে দেওয়া লাগে জন প্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা প্রতি মাসে।
আরএনবি সদস্য আবু হোসেনের বিষয়ে কথা হয় রেলওয়ের আরএনবি চিফ কমান্ডেন্ট অফিসার আশাবুল ইসলামের সাথে। তিনি বলেন,আমি তো এগুলো জানিনা,তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।
পশ্চিমাঞ্চল রেলওয়ে জি এম (মহাব্যবস্থাপক) অসিম কুুমার তালুকদার বলেন আমি এগুলো কিছুই জানিনা তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নিবো,দুর্নীতির প্রমান পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments