জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:কলারোয়ায় আগুনে দগ্ধ হয়ে মমতাজ
উদ্দীন (৭৭) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে।
রবিবার (১২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কি
গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মমতাজ উদ্দীন চন্দনপুর হাইস্কুলের
অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। নিহতের ভাইপো চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী
অধ্যাপক আশরাফুল ইসলাম জানান, বাড়ির পাশের বাঁশবাগানে গিয়ে বাঁশের পাতা
জড়ো করে তাকে আগুন ধরিয়ে দেন চাচা মমতাজ উদ্দীন। এসময় অসাবধানতাবশত তার
পরিধেয় লুঙ্গিতে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার স্ত্রী, ৩
ছেলে ও ২ মেয়ে রয়েছে। এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments