সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলায় বিষধর সাপের কামড়ে বারো বছরের একশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরসাড়ে ২টায় রাজশাহী মেডিকেল লেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মারা যাওয়া শিশুটির নাম সুমাইয়া খাতুন তিথী। সেউপজেলার সরনজাই ইউনিয়নের সিধাইড় গ্রামেরফয়সাল হোসেন সোহাগের বড় মেয়ে সুমাইয়া স্থানীয় আকচা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালদশটার দিকে ঘরের ভিতরে খাটের উপরে বসা ছিলসুমাইয়া খাতুন তিথী। এ সময় তার পা নিচে ঝুলে থাকা অবস্থায় খাটের নিচের গর্ত থেকে একটি সাপ
বের হয়ে তার পায়ে কামড় দিয়ে চলে যায়।
সুমাইয়ার চিৎকারে পরিবারের লোকজন ছুটে
আসেন। তার পায়ের ক্ষতস্থানের ওপরে বেঁধে তাকেপ্রথমে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলেঅবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানেই দুপুর২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া খাতুন তিথীর মৃত্যু হয়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments