খুলনা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে৷ শুক্রবার (৮ নভেম্বর) খুলনার ঐতিহ্যবাহী আল-ফারুক মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম এবং খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, সকলের প্রতি দাওয়াতি কাজের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানিয়ে বলেন, আমাদের এই দায়িত্বশীল নির্বাচন প্রক্রিয়া খুবই সুষ্ঠু সুন্দর। খুব স্বচ্ছভাবে রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমীর নির্বাচন করা হয়। আমীরদেরকে আমরা সব সময় সাংগঠনিক কাজে সহযোগিতা করবো। সবাই মিলে এই অঞ্চলের মানুষের কাছে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দিনের পথে যারা থাকে তারাই পরস্পর ভাই ভাই। এই সম্পর্ক পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। আগামী দুই বছর দায়িত্বশীলদের পূর্বের সকল পরীক্ষার চেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments