উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাইজিদ (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত বাইজিদ আঃ সত্তার হাওলাদার ও মাতা মুকুল বেগমের সন্তান। নিহত আলী আহম্মেদ (৫০) গুঠিয়া ইউনিয়নের নয়াবাড়ী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৮ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে নয়াবাড়ী এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা বাইজিদ দেশীয় অস্ত্র দিয়ে তার চাচা আলী আহম্মেদের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ভাতিজাকে গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের বিষয়টি উঠে এসেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি পূর্ব থেকেই অসুস্থ ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments