বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বিক্ষোভ মিছিলটি বুধবার (১২ এপ্রিল) দুপুর ২টায় শহীদ মিনার থেকে শুরু হয়ে বকশীবাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে ছাত্রলীগকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্রসংগঠন নেই, তারা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দোষীদের বহিষ্কারের জোর দাবি জানাই।
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া তথাকথিত সংগঠন ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কের নাম ছাত্রলীগ। সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে অচিরেই ছাত্রলীগ সন্ত্রাসীদের দাঁতভাঙ্গা জবাব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সহযোদ্ধাদের রক্তের বদলা আমরা নেবই নেব ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাস, আমরাই থাকব।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এজাজুল কবির রুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হাসান জিসান ও সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সহ বিশ্ববিদ্যালয় কমিটি নেতৃবৃন্দ ও হল সংসদের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments