ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজার পর লেবাননে একের পর এক বোমা হামলা চালিয়ে ইতিমধ্যে ৭০০ মানুষকে হত্যা করা করেছে জায়নবাদী ইসরায়েলি। এই গণহত্যা বন্ধের দাবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল আয়োজন করেছে বাসদ। বোমা হামলা ও গণহত্যার দায়ে জায়নবাদী ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যুদ্ধবাজ নেতৃবৃন্দের বিচারের দাবি জানিয়েছে বাসদ নেতৃবৃন্দ। ২৮ সেপ্টেম্বর ২০২৪ বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে বাসদ নেতৃবৃন্দ এ আহ্বান জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ কমরেড নিখিল দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাসদ ঢাকা মহানগর কমিটির সদস্য খালেকুজ্জামান লিপন, জাকির হোসেন, নাসির উদ্দিন প্রিন্স, রোখাসনা আফরোজ আশা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে স্বাধীন ফিলিস্তিন ভ‚মিতে কৃত্রিম রাষ্ট্র তৈরি করে ইসরায়েল নামক জায়নবাদী রাষ্ট্র সৃষ্টি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের তেলের উপর নিয়ন্ত্রণ ও তাদের উপর আধিপত্য তৈরির হীন চক্রান্তেই এই রাষ্ট্রের উদ্ভব। ফিলিস্তিনি জাতি আজ নিজ ভ‚মিতে পরবাসী। তাদের ভ‚মি ও ঘরবাড়ি প্রতিদিন জায়নবাদীরা দখল করছে। গাজার উপর গণহত্যার বিরুদ্ধে যখন গোটা বিশ্ব সোচ্চার, তখন গাজাকে প্রায় মাটির সাথে মিশিয়ে ৪০ শহ¯্রাধিক মানুষ হত্যা করে এখন তারা লেবানন ধ্বংসের পথে হাটছে। যুদ্ধবিরতির আলোচনার নামে সময় ক্ষেপণ করে ক্রমাগত বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে চলেছে। হামলা করা হয়েছে হিজবুল্লাহর সদর দপ্তর ও হত্যা করা হয়েছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে। নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বিশ্বে মানুষ যখন যুদ্ধ বন্ধ ও গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছে, তখন ইঙ্গ-মার্কিনসহ পশ্চিমা সাম্রাজ্যবাদীরেদর সহায়তায় গোটা বিশ্বকে বৃদ্ধাংগুলী দেখিয়ে বিশ্ব জনমতকে উপেক্ষা করে নতুন করে লেবাননে বোমা হামলা ও গণহত্যা চালাচ্ছে। এ অবস্থায় জায়নবাদী ইসরায়েলকে জাতিসংঘ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও গণহত্যার দায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুানালে নেতানিয়াহুসহ সকল যুদ্ধবাজ নেতৃত্বের আশু বিচারের দাবি জানান। একই সাথে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও ঘোষণা দেওয়ার জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজপথ প্রদক্ষিণ করে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments