সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ৭০ জন অসহায়দের হাতে খাবার তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন 'মানবতার নিশান'। বুধবার বেলা ১১টায় সিংড়া চলনবিল মহিলা কলেজ এলাকার আশ্রয়ন পল্লী ও পাটকোল এলাকায় ৭০ জন অসহায়দের হাতে খাবার তুলে দেন।
এসময় সংগঠনের সভাপতি মো: নাজমুল হক, সহ-সভাপতি সুমাইয়া তৃষা, মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো: মাহিন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো: জাবিদ হাসান, কোষাধ্যক্ষ মো: ফিরোজ আহম্মেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাবির আহমেদ রাতুল, নারী বিষয়ক সম্পাদক সুমাইয়া জাহান সাফি, সামাজিক মাধ্যম বিষয়ক সম্পাদক মো: সোহান হোসেন, নির্বাহী সদস্য সুমাইয়া শিমু ও সুবর্ণা রেজা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক মো. মাহিন খাঁন বলেন, ব্লাড ডোনেশন, অসহায়দের খাদ্য ও বস্ত্র সহায়তা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তার জন্য এ সংগঠনের যাত্রা হয়েছে। তারই আলোকে ৭০ জন অসহায়দের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে। সকলের দোয়ায় এগিয়ে যেতে চাই।
সাধ্যের মধ্যে ইচ্ছে পূরণ, সুস্থ-সুন্দর জীবন গঠন প্রতিপাদ্য নিয়ে এ বছরের ২রা ফেব্রুয়ারি সংগঠনের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত ৫৭ জনকে ব্লাড ডোনার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments