খালি হাতে ধরা গেল তিন মন !
রাহাদ সুমন,বরিশাল: বঙ্গোপসাগরে চলমান লাইটারেজ জাহাজের ডেকে হঠাৎ লাফিয়ে উঠলো ঝাঁকে ঝাঁকে ইলিশ। এসময় জাহাজে থাকা শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ ধরতে পারলেও, বাকি মাছগুলো সমুদ্রে লাফিয়ে পড়ে। এমন বিরল ঘটনা ঘটেছে পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়ার ৭০ কিলোমিটার গভীরে।
ঘটনাটি গত বৃহস্পতিবারের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিও ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
স্থানীয়রা জানান, সেদিন কয়লাবাহী এমভি কেএসএল গ্লাডিটর নামের লাইটারেজ জাহাজটি গভীর সমুদ্রে চলার সময় হঠাৎ জাহাজের ডেকে লাফিয়ে উঠতে থাকে প্রচুর ইলিশ মাছ। এসময় বেশিরভাগ মাছ সাগরে ফিরে গেলেও শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করতে সক্ষম হন।
স্থানীয় জেলেদের মতে, গভীর সমুদ্রে মাঝে মধ্যেই মাছের এমন আচরণ দেখা যায়। সমুদ্রে জাল ফেলার সময়ও মাছের ঝাঁক ছুটাছুটি করে। তবে জাহাজে একসঙ্গে এত ইলিশ ওঠে আসার ঘটনা অত্যন্ত বিরল।
সেই জাহাজে থাকা প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘আমরা কয়লাবাহী জাহাজ নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। হঠাৎ প্রচুর পরিমাণে ইলিশ মাছ লাফিয়ে জাহাজে উঠতে থাকে। সেসময় শ্রমিকদের উল্লাস ও চিৎকারে দৌড়ে গিয়ে দেখি জাহাজের ডেকে প্রচুর পরিমাণে ইলিশ লাফাচ্ছে এবং সমুদ্রে পড়ে যাচ্ছে। এ অবস্থায় শ্রমিকরা প্রায় ৩ মণ ইলিশ সংগ্রহ করেছেন, বাকি মাছগুলো সমুদ্রে চলে গেছে।’
এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘সাগরে বড় শিকারি মাছ বা জোরালো স্রোতের কারণে ইলিশগুলো আতঙ্কিত হয়ে ওপরে লাফিয়ে উঠতে পারে। তবে যাই ঘটুক, সমুদ্রে মাছ শিকারে নিষেধাজ্ঞার বিষয়টি সঠিকভাবে পালন হওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments