সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর:রাজশাহীর তানোরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর প্রোগ্রাম কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় তানোরের ইউএনও বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর থানার ওসি আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আবুল বাশার সুজন প্রমুখ।
এ সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments