রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল প্রেসক্লাবে জাল দলিল থেকে প্রতিকার পেতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী ব্যক্তি।
সোমবার সকাল ১১টায় রাণীশংকৈল প্রেসক্লাবে উপজেলার পদমপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল করিম এ সংবাদ সম্মেলন করেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, তার পৈত্রিক ৩ একর ৭০শতক জমি তারই চাচাতো ভাই আহাম্মদ শরিফ,আসগর আলী,আজাহারুল ও সাজেদ আলী মিলে দিনাজপুর সদর সাব-রেজিষ্টি অফিস থেকে ১৯৭৭ সালের ভলিউম জালিয়াতি করে তিনটি দলিল সৃষ্টি করে জমি দখলের চেষ্টা করেন।
ভুক্তভোগী আব্দুল করিম বলেন, দিনাজপুর জেলা সাব-রেজিষ্টারের কাছে জাল দলিলগুলো নিয়ে তাকে দেখালে তিনি সেগুলো জাল বলে নিশ্চিত করে, আইনগত ব্যবস্থা নিতে বলেন। এদিকে সেই জাল দলিল দেখিয়ে জালিয়াতির আশ্রয় নেওয়া চক্র জমিটি দখলের পায়তারা করছেন। সংবাদ সম্মেলনে আব্দুল করিম বলেন,থানা থেকে শুরু স্থানীয় নেতাদের সম্বন্বয়ে কাগজপত্র যাচাইয়ের একাধিকবার সিদ্বান্ত হলেও প্রতিপক্ষরা সেদিকে যায় না। শুধু মাত্র তারা সময় কালক্ষেপন করে তার জমিগুলো আত্নসাতের চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি দিনাজপুর সাব-রেজিষ্টার অফিসসহ যারা জাল জালিয়াতি করছেন তাদের বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
দিনাজপুর জেলা রেজিষ্টার সিরাজুল ইসলাম বলেন, ভলিউম জালিয়াতি প্রতিরোধের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments