নাহিদ মিথুন জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ "ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ভূমি সেবা সপ্তাহের শুরু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পৌর-মেয়র ইলিয়াস হোসেন বাবলু, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু ও পৌর তহসিলদার এনামূল হক প্রমুখ। এসময় সহকারী কমিশনার সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে ভূমি সেবা গ্রহিতাদেরকে স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে সহজসেবা প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড কর্তৃক ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে। যা ৩০ জুনের মধ্যে হোল্ডিং রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য উপজেলাবাসীর প্রতি আহবান জানান তিনি। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ৬ জুন থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments