ফরিদপুর অফিস: পদ্মা সেতুতে প্রথমবারের মতো টোল দিয়ে পার হয়েছে সংশ্লিষ্ট প্রকল্পের গাড়ি। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাওয়া প্রান্তে টোল দিয়ে পরীক্ষামূলক পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।
পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার বলেন, বিকেলের দিকে নির্বাহী প্রকৌশলীদের গাড়ি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল দিয়ে সেতুতে ওঠে। সেতুর টোল আদায় প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে কি-না তা পরীক্ষা করে দেখেন।
এ বিষয়ে সেতুর প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদির জানান, আমরা প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কি-না তা পরীক্ষার জন্য পরীক্ষামূলক এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়। পরীক্ষামূলক সবগুলো কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
প্রসঙ্গত পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে । পরদিন ২৬ জুন সকাল থেকেই সেতু দিয়ে চলবে যানবাহন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments