টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলাকে শতভাগ গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমি সহ ২২,১০১ টি বরাদ্দকৃত ঘর সমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও হস্তান্তর করা হয়। বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি সরাসরি এই গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মিলনায়তন ভবনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি'র উপস্থিতিতে উক্ত ভার্চ্যুয়াল অনুষ্ঠান সরাসরি প্রদর্শিত হয়। এতে উপজেলার ৩ টি ইউনিয়নে মোট ৩৮ টি ঘর হস্তান্তর করা হয় এবং গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাফিসা আক্তার, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা'র সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু, নাগরপুর প্রেসক্লাব সদস্য খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন, জাতীয় সাংবাদিক সংস্থা'র কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, বিভিন্ন স্কুল-কলেজ প্রধান শিক্ষক, স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা ও স্থানীয় সুশীল সমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments