রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞের অন্যতম প্রতিনিধি মোসাঃ চামেলী বেগম (৩০)কে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোসাঃ চামেলী বেগম নগরীর বোয়ালিয়া থানার তালাইমারী শহীদ মিনার এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রকির স্ত্রী।
শুক্রবার বিকাল ৪ টায় গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানতে পারে,নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন,বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাজারুল ইসলামের তত্ত্বাবধানে নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হায়দার আলীর নেতৃত্বে এসআই মোঃ সালাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোসাঃ চামেলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। এবং শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments