ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে সম্প্রতি চলমান সাম্প্রদায়িক হামলার বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। মঙ্গলবার ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় ডায়না চত্ত্বর সংলগ্ন দলীয় টেন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি অনুষদ ভবন, মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বর, প্রশাসন ভবন ঘুরে দলীয় টেন্টে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় তাদের "বাহাত্তরের সংবিধান পুনর্বহাল; করতে হবে, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই, রংপুরে হামলা কেন; শেখ হাসিনা জবাব চাই" সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ইবি সংসদের দফতর সম্পাদক পিয়াস পাণ্ডের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জি. কে. সাদিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক উদয় দেবনাথ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইমানুল সোহান, সাকিব, রাফি প্রমুখ।
সমাবেশে বক্তারা চার দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলো, সারাদেশে সাম্প্রদায়িক হামলার বিচার, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, সকল জাতিসত্বার স্বীকৃতি প্রদান ও বাহাত্তরের সংবিধান পুনর্বহাল এবং আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণ।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments