সুমন আদিত্য,জামালপুরঃ জামালপুর জেলা কারাগারে মো.রফিকুল ইসলাম (৪১) নামে এক কয়েদীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি চেক জালিয়াতির মামলায় জেল হাজতে ছিলেন।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। জেল সুপার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের পূর্ব রেখিরপাড় এলাকার আজিম উদ্দিন মোল্লার ছেলে। তিনি চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত ১ জানুয়ারী জেলহাজতে আসেন তিনি।
কারাগার কর্তৃপক্ষ জানায়, কয়েদি রফিকুল ইসলাম ডায়েবেটিস ও কিডনী রোগে ভোগছিলেন। সকাল সাড়ে সাত টার খাবারের আগে তিনি ইন্সুলিন নেওয়ার সময় অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ প্রসঙ্গে জেলসুপার আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে যথারীতি জেলখানা পরিদর্শন করা হয়। তিনি ফজরের নামাজ শেষে খাবারের আগে ইন্সুলিন নেওয়ার সময় অসুস্থ্য হয়ে পড়েন। তিনি দীর্ঘদিন থেকে ডায়েবেটিস ও কিডনী রোগে ভোগছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যায়।
উল্লেখ্য, মো.রফিকুল ইসলামকে চেক জালিয়াতির মামলায় বিজ্ঞ আদালত ১০ বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছিলন। এছাড়াও তাঁর বিরুদ্ধে ৫ লাখ টাকা অর্থদন্ডেরও আদেশ দেওয়া হয়েছিল।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments