নোবিপ্রবি প্রতিনিধি: বিভাগের ফাইনাল ট্যুর থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২ শিক্ষক ও ৩ শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার(২৯ ফেব্রুয়ারি) ভোর ৩টায় কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একুশে এক্সপ্রেস বাসটি হঠাৎ ই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাহিরে চলে যায়। ফলে বাসের সামনের অংশ আঘাপ্রাপ্ত হয়ে ভেঙ্গে যায়। পরবর্তীতে স্থানীয় ফায়ারসার্ভিস টিম এসে দরজা কেটে আহত শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে উদ্ধার করে।
বিভাগীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় শিক্ষকদের মধ্যে মো.সাজ্জাদুল করিম ও জয়নাব বিনতে মরিয়ম কলি আহত হয়েছেন এবং শিক্ষার্থীদের মধ্যে শামসুন্নাহার জলি,সূলতান শাহজাহান ও রেশমি নাম এক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মাঝে আইন বিভাগের শিক্ষক জয়নাব বিনতে মরিয়ম কলি বেশ গুরুতর আহত হয়েছেন। তার বাম পায়ের হাঁটু কেটে গেছে, ডান পা হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ফুলে গেছে ও মুখেও আঘাত প্রাপ্ত হয়েছেন তিনি। এছাড়াও, আহত শিক্ষার্থীরা মুখ,পেট, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। আহতরা নোয়াখালী পৌছে মাইজদীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত শিক্ষার্থীরা সবাই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত।
আহত নোবিপ্রবি আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম বলেন, আলহামদুলিল্লাহ, এখন আমরা ঠিক আছি। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।আমরা দুইজন শিক্ষক আহত হয়েছি ও আমাদের তিনজন শিক্ষার্থী হয়েছে।আমরা এখন হাসপাতালে আছি,চিকিৎসা নিচ্ছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments